প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগীয় আন্তপ্রাথমিক শিশু প্রতিযোগিতা (ক্রীড়া ও সাংস্কৃতিক) অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের সুবিদবাজার এলাকার সিলেট প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রে (পিটিআই) দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। সকাল ১০টায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক তাহ্মিনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন সঞ্জয় কুমার নাথ ও শিমুল আক্তার।