শিশু ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বর্ষালুপাড়া সীমান্তে গতকাল বুধবার অপহূত শিশু মো. সাদেকুল ইসলামকে (৬) ফেরত দিয়েছে বিজিবি। শিশুটি ভারতের পশ্চিমবঙ্গের ইসলামপুর থানার মো. শাহ মোহামঞ্চদের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া নিটোলডোবা গ্রামের মো. আলমগীর হোসেন (৩৫) ভারতীয় শিশু সাদেকুলকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে বিজিবি গতকাল বুধবার ভোরে সাদেকুলকে উদ্ধার করে এবং অপহরণকারী আলমগীরকে আটক করে পঞ্চগড় প্রতিনিধি।