শিশু মরিয়মকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিয়মের বয়স মাত্র সাড়ে তিন বছর। এই বয়সে হেসে-খেলে দিন কাটানোর কথা তার। কিন্তু ছোট্ট এই শিশুটির মুখ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে হাসি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা জানিয়েছেন, মরিয়ম ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা দেওয়া হলে সে সুস্থ হয়ে উঠবে। মরিয়মের বাবার নাম হারুন অর রশিদ। বাড়ি ঝালকাঠির বাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামে। তিনি সামান্য আয়ের মানুষ। এরই মধ্যে সহায়-সম্বল বিক্রি করে মেয়ের চিকিৎসা করিয়েছেন। অর্থের অভাবে ব্যয়বহুল এ চিকিৎসা অব্যাহত রাখতে পারছেন না তিনি। তাই তাঁর স্নেহের সন্তানকে বাঁচাতে সমাজের সহূদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোরশেদা আকতার, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৯২৬৩-৭, পূবালী ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।