শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে স্কিলড বার্থ এটেনডেন্ট কর্মসূচির উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ছয় মাসব্যাপী কমিউনিটি-ভিত্তিক স্কিলড বার্থ এটেনডেন্ট প্রশিক্ষণ কর্মসূচি গতকাল রোববার উদ্বোধন করা হয়েছে। ইউএনএফপির অর্থায়নে আয়োজনকারী প্রতিষ্ঠান দুটি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর ও শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট।কর্মসূচির উদ্বোধন করেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি আর্থার আরকেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হলো গর্ভকালীন ও প্রসবের সম্মিলিত ব্যবস্থাপনা, দক্ষ ধাত্রী বা স্বাস্থ্যকর্মী দ্বারা বাড়িতে প্রসব পরিচালনা, জটিলতা শনাক্ত করা এবং মা ও শিশুমৃত্যু রোধ করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক এস এম শাহনাওয়াজ বিন তবিব। বিজ্ঞপ্তি।