শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে স্বাস্থ্য ক্যাডারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে গতকাল শনিবার বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের দুই মাসব্যপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমেই একজন সরকারি কর্মকর্তা আদর্শরূপে গড়ে উঠতে পারেন। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ একজন পেশাজীবীকে বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমেই শিখতে হবে।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বুনিয়াদি কোর্সের উপদেষ্টা শাহনাওয়াজ বিন তবিব ও কোর্সের পরিচালক আবদুল মান্নান। ৪০ জন চিকিৎসক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি।