শিশু মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা বাবার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তার বাবাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মেয়েটির সঙ্গে দক্ষিণ গৈলা গ্রামের কালু বাড়ৈর বিয়ের দিন গত রোববার সন্ধ্যায় ধার্য হয়। সন্ধ্যা সাতটার দিকে ইউএনও পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। পরে ইউএনও আবুল কালাম তালুকদার মেয়ের বাবাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।