শিশু রাকিব হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন মিন্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গ্যারেজ কর্মী শিশু রাকিবকে হত্যার কথা স্বীকার করে আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন মামলার অন্যতম আসামি মিন্টু খান। আজ বুধবার মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি এ বর্ণনা দেন।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, রিমান্ডের তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদে মিন্টু খান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ নিয়ে মামলার তিন আসামির সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। মামলার কার্যক্রম আর সামান্য কিছু বাকি আছে। এটা শেষ হলেই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের মোটরসাইকেল গ্যারেজে নির্যাতন করে রাকিবকে (১২) হত্যা করা হয়। মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের নল তার মলদ্বারে ঢুকিয়ে বাতাস দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দিনই নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তাঁর মা বিউটি বেগম ও সহযোগী মিন্টু মিয়াকে ধরে ক্ষুব্ধ জনতা পুলিশে সোপর্দ করে। পুলিশ তিনজনকেই রাকিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় ।
গতকাল মঙ্গলবার মামলার প্রধান আসামি শরীফ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে গত শুক্রবার খুলনার মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার তিন নম্বর আসামি বিউটি বেগম।

আরও পড়তে  ক্লিক করুন:-