শিশু রাকিব হত্যায় তিন দিনের রিমান্ডে বিউটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় শিশুশ্রমিক রাকিবকে বর্বর নির্যাতনে হত্যার ঘটনার অন্যতম আসামি বিউটি বেগমকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মহানগর হাকিম ফারুক ইকবাল এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহম্মদ প্রথম আলোকে বলেন, বিউটি বেগমকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল বুধবার আদালতে আবেদন করা হয়। আজ শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলার অন্য দুই আসামি গণপিটুনিতে আহত শরিফ ও মিন্টু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন। সুস্থ হলে আদালতে পাঠিয়ে তাঁদেরও রিমান্ডের আবেদন জানানো হবে।
মামলার তদন্ত পর্যবেক্ষণ করতে গত মঙ্গলবার তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।
গ্যারেজকর্মী শিশু রাকিবকে (১২) গত সোমবার রাতে বীভৎস কায়দায় হত্যা করা হয়। খুলনার টুটপাড়া কবরখানার উত্তর-পূর্ব কোণে শরিফ মোটরস নামের এক মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতনের ওই ঘটনা ঘটে। চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের মাধ্যমে রাকিবের মলদ্বার দিয়ে তার শরীরে বাতাস ঢোকায় গ্যারেজ মালিক ও তাঁর সহযোগী। এতে রাকিব গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। এ ঘটনায় গ্যারেজ মালিক শরিফ, তাঁর মা বিউটি ও সহযোগী মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শরিফ ও মিন্টুকে ধরে পিটুনি দেয় জনতা।
পারিবারিক সূত্রে জানা যায়, রাকিবের বাবা নুরুল আলম একসময় ট্রাক চালাতেন। এখন দিনমজুর। মা অন্যের বাসায় কাজ করেন। তাঁদের গ্রামের বাড়ি সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রামে। বছর তিনেক ধরে তাঁরা টুটপাড়া সেন্ট্রাল রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন। দোচালা টিন ও বাঁশের বেড়ার বস্তিঘরে রাকিব ও ছোট বোন রিনি (৮) থাকত মায়ের সঙ্গে। বাবা থাকতেন সাতক্ষীরায়।

আরও পড়ুন: