শিশু রাতিনকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের বড্ড আদুরে রাতিন। বয়স সাত বছর। তাকে নিয়ে বেশ ভালোই চলছিল যশোরের সদর উপজেলার ঠাকুরপুর এলাকার সাইদুল ইসলামের দিন। গত বছর প্রচণ্ড জ্বর হয় রাতিনের। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মে মাসে জানা যায়, পরিবারের একমাত্র সন্তান রাতিনের ক্যানসার হয়েছে। তাকে বাঁচাতে বাবা সাইদুল ইসলাম শেষ সম্বল দুটি বাস বিক্রি করে দেন। বর্তমানে ভারতের একটি হাসপাতালে রাতিনের চিকিত্সা চলছে। চিকিত্সকেরা জানিয়েছেন, দিন দিন রাতিনের অবস্থার অবনতি হচ্ছে। ১০ লাখ টাকা জোগাড় করা গেলে রাতিনকে বাঁচানো যাবে। কিন্তু এত টাকা জোগাড় করার মতো সামর্থ্য তার বাবা-মায়ের নেই। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে রাতিনের মা সুরাইয়া ইসলাম সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হুমায়ূন কবির খান, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০০০০২২৯, সোনালী ব্যাংক লিমিটেড, নর্থসাউথ রোড শাখা, ঢাকা। ০১৭১২-০৬৭৯৮২, ০১৬৭১-৪৪৮৬৫৩। বিজ্ঞপ্তি।