শিশু রোহানের হৃদ্যন্ত্রে ছিদ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছরের শিশু আবদুল গাফ্ফার রোহান। জন্মগতভাবে তার হৃদ্যন্ত্রে দুটি ছিদ্র। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসাব্যয় লাগবে প্রায় তিন লাখ টাকা।
চাঁদপুর শহরের মমিনপাড়া মাস্টারবাড়ির সাত্তার গাজীর ছেলে রোহান। রোহানের মা আরফতি বেগম জানান, দুই বছর ধরে অনেক কষ্টে স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে রোহানের সাময়িক চিকিৎসা চালিয়ে এলেও কোনোভাবেই অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে পারছেন না। এ জন্য সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে রোহানের অস্ত্রোপচারের খরচ মেটাতে সহায়তা কামনা করেছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা: বিলকিস, সঞ্চয়ী হিসাব-৪০২২৮, ইসলামী ব্যাংক, চাঁদপুর শাখা। চাঁদপুর প্রতিনিধি।