শিশু শান্তি পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেহ্কাশান বসুর হাতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার তুলে দেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
কেহ্কাশান বসুর হাতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার তুলে দেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

নেদারল্যান্ডসের হেগে গত শুক্রবার এক অনুষ্ঠানে ১৬ বছর বয়সী পরিবেশকর্মী কেহ্কাশান বসুর হাতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার তুলে দিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শিশুদের অধিকার উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতিবছর কোনো শিশুকে পুরস্কারটি দেওয়া হয়।
২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলনে থেকে এই পুরস্কার চালু করে ‘কিড্স-রাইটস’ নামের একটি সংগঠন। হেগের অনুষ্ঠানে বক্তব্যে ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের কেহ্কাশানের কাজের প্রশংসা করেন।
বাঙালি বাবা-মায়ের সন্তান কেহ্কাশানের জন্ম সংযুক্ত আরব আমিরাতে। আট বছর বয়সে সে পরিবেশ রক্ষার গুরুত্ব বিষয়ে প্রতিবেশীদের শিক্ষাদান শুরু করে। বারো বছরে সে ‘গ্রিন হোপ’ সংগঠন প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে অসংখ্য পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি পরিচালিত হয়। বিজ্ঞপ্তি।