শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত এক ব্যক্তির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে এক শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছেন।পুলিশ জানায়, ফেনী পৌরসভার নাজির রোডের অধিবাসী কামরুজ্জামানের ছেলে ফয়েজ আহমঞ্চদ (৪০) কিছুদিন ধরে পাশের বাসার তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে সুযোগ পেলেই উত্ত্যক্ত করতেন।গতকাল শুক্রবার তাকে প্রলোভন দিয়ে বাসার বাইরে নিয়ে আবারও উত্ত্যক্ত করেন। ঘটনা জানাজানি হলে ফয়েজ আহমঞ্চদকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর আহমঞ্চদ তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।