শিশু সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত রোববার শিশু সমাবেশ হয়েছে। গুড নেইবার্স বাংলাদেশের শিশু পরিষদের উদ্যোগে উপজেলার ঘুড়কায় প্রকল্প কার্যালয়ে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন শিশু পরিষদ সিরাজগঞ্জের সভাপতি রাজিয়া সুলতানা। প্রধান অতিথির বক্তব্য দেন গুড নেইবার্স সিরাজগঞ্জের সামাজিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সায়মন নির্ঝর অধিকারী। শিশু পরিষদের ১২টি শাখার সভাপতিসহ ১৩০ জন এ সমাবেশে অংশ নেন।