প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলাঘর পটুয়াখালী জেলার দ্বিতীয় সম্মেলন ও শিশু সমাবেশ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘সব বিভেদের রেখা মুছে দিয়ে, সাম্যের ছবি আঁকবই’ এই স্লোগান নিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন মাহফুজা খানম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘরের কেন্দ্রীয় প্রতিনিধি অমিত রায়, খেলাঘর বরিশাল শাখার সাধারণ সম্পাদক সেলিনা হোসেন ও পটুয়াখালী মহিলা কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ।