শিশু সাংবাদিকতা শুরু করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ও ইউনিসেফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) যৌথ উদ্যোগে শিশুদের সংবাদ সেবা কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, ‘আমরা শিশুদের প্রশিক্ষণ দেব, সাংবাদিকতার মূল বিষয়গুলো শেখাব।’ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি মিশেল সেইন্ট লট বলেন, ‘এই কার্যক্রম বাংলাদেশে শিশু অধিকার সমুন্নত রাখার প্রক্রিয়াকে জোরদার করবে বলে আশা করছি।’ বিজ্ঞপ্তি।