প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে শিশু সাংবাদিকদের সঙ্গে জেলা পর্যায়ের সাংবাদিকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে ওই সভার আয়োজন করে। সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. মোজাফফর হোসেন এতে সভাপতিত্ব করেন। এতে জেলা শিশু কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ সরকার, এটিএন বাংলার প্রতিনিধি মো. হুমায়ুন কবীর, জেলা শিশু সংগঠক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ৩৫ জন শিশু সাংবাদিক উপস্থিত ছিল। সভায় উপস্থিত সাংবাদিকেরা শিশু সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।