শিশু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু আবু সাঈদকে অপহরণ করে হত্যার মামলাটি মহানগর হাকিম আদালত থেকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে স্থানান্তর করে ৮ নভেম্বর অভিযোগ গঠনের তারিখ ধার্য হয়েছে।
মহানগর হাকিম আদালতের (এমএম-১) বিচারক সাহেদুল করিম গতকাল বৃহস্পতিবার সকালে মামলা স্থানান্তর ও অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী। গত ১১ মার্চ রায়নগর থেকে স্কুলছাত্র সাঈদকে (৯) অপহরণ করা হয়। ১৩ মার্চ রাতে বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের কুমারপাড়ার ভাড়া বাসার চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। রায়নগরের পার্শ্ববর্তী দর্জিবন্দ এলাকার আবদুল মতিনের ছেলে সাঈদ রায়নগর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামে।