প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিলপাড়ার শিশু সাকিব হোসেন (১০) প্রায় চার বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাকে কলকাতার একটি ক্যানসার রিসার্চ সেন্টারে কিছু দিন চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু অর্থসংকটের কারণে সেখানে চিকিৎসা চালানো সম্ভব হয়নি। এখন তাকে শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক বেলায়েত হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ভারতের বেঙ্গালুরু ক্যানসার হাসপাতালে নিয়ে সাকিবের বোনমেরু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। এতে অন্তত ২৫ লাখ টাকা খরচ হবে। কিন্তু সাকিবের বাবা মো. সাঈদ হোসেন সামান্য আয়ের মানুষ। তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও সহূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাঈদ হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৯.১০১.৩০৮৪৬২, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, দনিয়া শাখা। বিজ্ঞপ্তি।