শিশু সানজিদার লাশ উদ্ধারের ঘটনায় কর্মচারী নেতাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের শিশু সানজিদার লাশ উদ্ধারের ঘটনায় কর্মচারী ইউনিয়নের সাবেক নেতা এ এস এম শাহাজাহান কবীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।নিউমার্কেট থানা সূত্র জানায়, লাশ উদ্ধারের পর শিশু সানজিদার বাবা সালাউদ্দিন গত বৃহস্পতিবার রাতে বাদী হয়ে শাহাজাহান কবীর ও তাঁর মেয়ে রওশন কবীর ওরফে লিপিকে আসামি করে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমএলএসএস সর্দার এবং ওই হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শাহাজাহান কবীরের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এর জের ধরেই তাঁরা সানজিদাকে হত্যা করে লাশ গুম করতে ভূগর্ভস্থ পানির ট্যাংকে ফেলে দেন। গ্রেপ্তার হওয়া শাহাজাহান কবীর ও তাঁর মেয়েকে গতকাল শুক্রবার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিকেলে পুলিশ এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পানির ট্যাংক থেকে পাঁচ বছর বয়সী শিশু সানজিদার (৫) লাশ উদ্ধার করে। গত বুধবার সানজিদা নিখোঁজ হয়।