শিশু সুরক্ষা কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল বুধবার সকাল ১০টায় শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সজ্জনকান্দা গ্রামের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় সংস্থার কার্যালয়ে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মরিয়ম কাজী। এতে বক্তব্য দেন সহকারী অধ্যাপক শামীমা আক্তার, শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিশির রঞ্জন বিশ্বাস প্রমুখ। সভায় শিশু সুরক্ষা কমিটি পুনর্গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি, সরকারি কর্মকর্তাদের শিশু সুরক্ষা কমিটির সভায় উপস্থিত করা, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সভায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত থাকা এবং নির্যাতিত শিশুদের তালিকা করার বিষয়ে পরিকল্পনা করা হয়।