শিশু সুরক্ষায় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল শুক্রবার যৌন নিপীড়ন, নারী নির্যাতন ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরের কাচারীপাড়া বটতলা এলাকার একটি বাড়িতে প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতির (প্রশিপস) উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সমিতির নির্বাহী পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে জামালপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খন্দকার আজিম আহম্মদ, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জেন্ডারবিষয়ক কর্মকর্তা আকলিমা জেসমিন, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপপরিচালক শারমিন খান প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় নারী নির্যাতন, যৌন হয়রানি, শিশুদের সুরক্ষা বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। জামালপুর প্রতিনিধি|