প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ, শিশু নির্যাতন, যৌন হয়রানি ও শিশু পাচার রোধ করে শিশু সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতাবানী ইউনিয়নের দুই শতাধিক অভিভাবক, সমাজকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধি। গতকাল রোববার বেলা ১১টায় জোতবানী যুব সমিতির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন এবং ডেভেলপ দ্য ভিলেজের সহযোগিতায় শিশু সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক সমাবেশে এ অঙ্গীকার করা হয়। সমিতির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির।