শিশু সুরক্ষায় সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শিশু সুরক্ষা, বিনোদন, শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে সংবাদ সম্মেলন করেছে শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) নীলফামারী জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিটিএফের জেলা সভাপতি মোজাহিদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাবেয়া খানম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম প্রমুখ। শিশু একাডেমী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও শিশু সংগঠন এনসিটিএফের সদস্যরা উপস্থিত ছিলেন।