শিশু সুরক্ষায় সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে শিশু সুরক্ষা, বিনোদন, শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে সংবাদ সম্মেলন করেছে শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) নীলফামারী জেলা শাখা। এ ছাড়া সংবাদ সম্মেলনে বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশুশ্রম বন্ধে অভিভাবকসহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। নীলফামারী শিশু একাডেমি মিলনায়তনে গতকাল মঙ্গলবার ওই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিটিএফ নীলফামারীর জ্যেষ্ঠ সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। নীলফামারীতে এনসিটিএফের কার্যক্রম নিয়ে আলোচনা করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সংগঠনের সম্পাদক মোনালিসা হৃদী, উপদেষ্টা আবিদ আবদুল্লাহ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর আলম।