শিশু হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে অপহরণের পর শ্বাসরোধ করে পঞ্চম শ্রেণীর শিশু রিফাত হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিন আসামির পক্ষে আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। গতকাল বুধবার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাহরাইনপ্রবাসী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের মোক্তার মণ্ডলের ছেলে রিফাতকে ৬ নভেম্বর অপহরণের পর হত্যা করা হয়। রাজবাড়ী প্রতিনিধি।