শিশু হত্যা, স্কুলছাত্রীর স্বীকারোক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের মারুফ হোসেন (৬) নামে একটি শিশু হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে ইয়াসমিন নামের এক স্কুলপড়ুয়া ছাত্রী। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।উপজেলার চরলক্ষ্মী গ্রামের মাহফুজুল হকের ছেলে মারুফ হোসেনের লাশ গত মঙ্গলবার স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাহফুজুল প্রতিবেশী আবদুল কুদ্দুস মাঝি, তাঁর স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ইয়াসমিন ও রহিমাকে গ্রেপ্তার করে।