শিশু হত্যা মামলায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সাক্ষ্য
শিশুসন্তান হত্যার মামলায় স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন স্বামী নুরুল ইসলাম। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ তিনি এই সাক্ষ্য দেন। বিচারক আমিনুল হক তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। আজ সোমবারও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে।
সাক্ষী নুরুল ইসলাম এ মামলার আসামি রোজিনা আকতারের স্বামী। ২০১২ সালে ৩ জানুয়ারি রোজিনা আকতার তাঁর বন্ধু সুলতান মাহমুদের সঙ্গে মিলে দুই বছরের শিশু ইসরাত জাহান ওরফে রিয়াকে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গতকাল নুরুল ইসলাম সাক্ষ্য দেন।
মামলার বিবরণে জানা যায়, নুরুল ইসলামের স্ত্রী সুলতান মাহমুদ নামের এক ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন। শিশুসন্তান তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়। ২০১২ সালের ৩ জানুয়ারি রোজিনা আক্তার তাঁর দুই বছরের সন্তান ইসরাত জাহান রিয়াকে হত্যা করে। শিশু হত্যাকাণ্ডে রোজিনার বন্ধু সুলতান মাহমুদও অংশ নেন।