শিশু হত্যা সামাজিক মূল্যবোধের চরম বিপর্যয়: রওশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে সম্প্রতি শিশুহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, শিশু হত্যার ঘটনা সামাজিক মূল্যবোধের চরম বিপর্যয়। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, শিশুদের সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব, সংঘাত থাকতে পারে না। তাদের শুধু ভালোবাসা পাওয়ার কথা। অথচ তারাই আজ চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছে। শিশু রাজন হত্যার যেভাবে দ্রুত বিচার হয়েছে সেভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।