শিশু হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শিশু স্পর্শকে (০৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল সকালে মানববন্ধন হয়েছে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। ছবিটি পৌর শহরের শহীদ মিনার এলাকা থেকে তোলা l প্রথম আলো
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শিশু স্পর্শকে (০৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল সকালে মানববন্ধন হয়েছে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। ছবিটি পৌর শহরের শহীদ মিনার এলাকা থেকে তোলা l প্রথম আলো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গতকাল শনিবার শিশু স্পর্শ (৪) হত্যার এক বছর পূর্তিতে পৌর শহরে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দািবতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় লোকজন। ১০ লাখ টাকা মুক্তিপণের জন্য গত বছরের ১১ নভেম্বর সন্ধ্যায় জন্মদিনের অনুষ্ঠান থেকে স্পর্শকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়।
স্পর্শ পৌর শহরের কাদিমনগর মহল্লার ব্যবসায়ী কেশব রায়ের একমাত্র ছেলে ছিল।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্পর্শের পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধনে পৌর মেয়র আবদুস সাত্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্পর্শের বাবা কেশব চন্দ্র সাহাসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সেখান থেকে স্পর্শের হত্যাকারীদের দ্রুত ফাঁসির দািব জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অপহরণের পরের দিন ভোরে বাড়ির পাশের একটি আমবাগান থেকে চোখ উপড়ানো ও মুখে মাটি গোঁজানো অবস্থায় স্পর্শের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গত বছরের ১৩ নভেম্বর প্রথম আলোয় ‘চার বছরের শিশুকে হত্যা, চোখ উৎপাটন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
থানার পরিদর্শক (তদন্ত) এম এ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ওই দিন রাতেই স্পর্শের বাবা কেশব চন্দ্র থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ হোসেন গত ৩০ এপ্রিল ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।