শিশু হত্যাচেষ্টার অভিযোগে নারীসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় টয়লেটে আটকে এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয় জনতা তিন নারীসহ চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শিশুটির নাম হাছান। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রহিমানগর বাজারে এ ঘটনা ঘটে।কচুয়া থানার পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের পূর্ব শেখপুরা গ্রামের সাহাদাত হোসেন, তাঁর স্ত্রী নাজমা, মা খুর্শিদা বেগম ও শাশুড়ি রহিমা বেগম।স্থানীয় লোকজন জানান, শিশু হাছান কচুয়ার খিলা গ্রামে নানার বাড়িতে থেকে রহিমানগর বাজারে একটি চায়ের দোকানে কাজ করে। ঘটনার দিন বাজারের শৌচাগার থেকে চির্যাকার শুনে স্থানীয় লোকজন সেটির দরজা খুলে ছুরি হাতে এক লোক ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এ সময় টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকা তিন নারীকেও আটক করে তারা। পরে তাঁদের গণপিটুনি দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম শিশু ও গণপিটুনিতে আহত ব্যক্তিদের কচুয়া হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর গতকাল জানান, আটক চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকির্যাসা দেওয়া হচ্ছে। শিশুটির অঙ্গপ্রত্যঙ্গ কেটে নিতে একটি সংঘবদ্ধ দল এ ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।