শিশু হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সুমি আক্তার নামে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগে সৎ বাবা আবদুল গফুরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হাবিবুর রহমান জানান, গত সোমবার রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাতঘরপাড়া এলাকায় অভিযান চালিয়ে গফুরকে গ্রেপ্তার করা হয়। শনিবার ভোরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার দক্ষিণে বেড়িবাঁধ এলাকায় গফুর মেয়ে সুমিকে পাথরচাপা দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সুমির মা তৈয়বা বেগম বাদী হয়ে গফুরের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।