শিশু হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার ডোমনা এলাকায় সিফাত (৬) নামের এক শিশুকে হত্যার ঘটনায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। গত শনিবার রাতেই পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শিশু সিফাতকে হত্যার ঘটনায় গত শনিবার রাতে তার বাবা মোবারক হোসেন বাদী হয়ে আলমগীরকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন।