শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু হত্যার দায়ে নাটোরে সমশের আলী (৩৬) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম গতকাল বুধবার এই রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়িবামনগাড়ি গ্রামের সুজন (১১) নামের এক শিশু নিখোঁজ হয়। পরদিন গ্রামের একটি গমখেত থেকে ওই শিশুর হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।

পরে সুজনের বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় গ্রামের সমশের আলী ও নয়ন বাদ্যকরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

পরে অতিরিক্ত দায়রা জজ আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ হয়। একটি ভিসিডি সেট আত্মসাৎ করতে সমশের শিশুটিকে হত্যা করেন।

অভিযোগ স্বীকার করে তিনি বিচারকের কাছে জবানবন্দি দেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সমশেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আর নয়নকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।: জ���X�MMত প্রার্থী যদি সমাবেশ না করে, তাহলে পরে বিবেচনা করে দেখব।’

নির্বাচনী আচরণবিধির ৬-এর ১(ক) ধারায় বলা হয়েছে, ‘পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা ও শোভাযাত্রা করা যাবে না।’ বিধির ৬-এর ১(খ) ধারায় বলা হয়েছে, ‘দফা (ক)তে যাহা কিছুই থাকুক না কেন জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে এইরূপ কোনো সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করিতে পারিবেন না বা তদুদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করিতে পারিবেন না।’

অন্যদিকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁরা নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করার আবেদন করেও অনুমোদন পাননি। এ জন্য তাঁরা কোনো মঞ্চও করেননি। কামরানকে মাইকিং ও জনসভা করার সুযোগ দেওয়া হলে সমান সুযোগ-সুবিধা (লেভেল প্লেয়িং ফিল্ড) থাকবে না।

কামরান দাবি করেন, তিনি যেখানে জনসভা করতে চেয়েছিলেন, সেটি কোনো সড়ক নয়। তাই সেখানে জনসভা হলে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না। জনসভা করার পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সংস্কৃতি যেভাবে চলে এসেছে, তা হঠাৎ বন্ধ হবে না। মাঠেও সমাবেশ করতে দেওয়া হবে না—এটা তো হয় না।’

গতকাল বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আরিফুল হক চৌধুরীর পক্ষে নগরের জিন্দাবাজার এলাকার শ্যামলী কমিউনিটি সেন্টারের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলন করেন। সেখানে তিনি রেজিস্ট্রারি মাঠের জনসভা এবং এর আহ্বানে যে মাইকিং চলছে, তা বন্ধের আহ্বান জানান নির্বাচন কমিশনের কাছে।

এর আগে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী কামরান ও আরিফ দুজনকেই কোনো ধরনের সমাবেশ না করার জন্য গত মঙ্গলবার চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবারও সভা-সমাবেশ থেকে বিরত থাকার জন্য আবার সতর্ক করে দেওয়া হয়েছে। কিন্তু কামরান সেটা না মেনে জনসভার আহ্বান জানিয়ে গতকাল বেলা তিনটার দিকে নগরের বাগবাড়ী এলাকায় রেজিস্ট্রারি মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় যোগদানের মাইকিং করতে শোনা গেছে।

নির্বাচনের এসব বিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী কামরান এর আগেও নগরের বিভিন্ন ব্যস্ততম সড়কের একাংশ দখল করে মঞ্চ তৈরি করেন। কিছু কিছু সড়কের একাংশ দখল করে চেয়ার পেতে সভা করা হয়। গত কয়েক দিনে নগরের শাহী ঈদগাহ, শেখঘাট, শিবগঞ্জ, কাজীটোলা, কদমতলী, আম্বরখানা, কালীঘাটসহ বিভিন্ন স্থানে সড়কের একাংশ দখল করে পথসভা করতে দেখা গেছে।

বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফের পক্ষেও সড়কের একাংশ দখল করে নয়া সড়ক, মিরাবাজার, টুলটিকর, শিবগঞ্জ, বিলপাড়, লামাবাজার, শেখঘাট ও আম্বরখানা এলাকায় পথসভা করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় মিছিলও হচ্ছে। এসব পথসভা করার সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। অনেক ভোটার এমনও মন্তব্য করেছেন যে তাঁরা মেয়র হওয়ার আগেই জনদুর্ভোগ সৃষ্টি করছেন।