শিশু হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কোনাবাড়ীতে শিশু মারিয়া হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক গতকাল মঙ্গলবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সুমন শেখ ও আবদুল আলিম। এ ছাড়া আলিমের স্ত্রী শেফালী বেগমকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আলিম ও শেফালী আদালতে উপস্থিত ছিলেন। সুমন পলাতক আছেন।
কোনাবাড়ীর আক্তারুজ্জামানের মেয়ে মারিয়া আক্তার (১০) ২০১৪ সালের ১৪ জুলাই সকালে নিখোঁজ হয়। রাতে সুমনের চৌকির নিচ থেকে মারিয়ার লাশ উদ্ধার করা হয়।