শিশু হত্যার দায়ে সৎবাবার যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার দায়ে শাহ আজগর নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ হোসনে আরা বেগম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, ২০০৩ সালের ৬ মে নগরের পতেঙ্গা এলাকায় আবদুল মাবুদ নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করে ধানখেতে লাশ ফেলে দেওয়া হয়। নিহত মাবুদ আসামি শাহ আজগরের সৎছেলে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা করা হলে পুলিশ শাহ আজগরকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে একই বছরের ২ নভেম্বর আজগরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।