শিশু হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শিশু তাজ মোহাম্মদ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গতকাল মঙ্গলবার এ রায় হয়।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন বোয়ালমারীর চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের হেমায়েত হোসেন (২৬), আক্তার মুন্সি (৩২) ও শিপন সরদার (২৬)। রায় ঘোষণার সময় একমাত্র হেমায়েত হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ জুন রাজাপুর গ্রামের বাসিন্দা শিক্ষক দম্পতি হারুন অর রশিদ ও হেলেনা ইয়াসমিনের একমাত্র ছেলে তাজ মোহাম্মদ (৮) অপহরণের শিকার হয়। ঘটনার সময় সে রাজাপুর কিন্ডারগার্টেন থেকে বাড়ি ফিরছিল। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। ১৮ জুন পাশের রাজবাড়ীর পাংশা উপজেলার লস্করদিয়া গ্রামের একটি পাটখেতে তাজের লাশ পাওয়া হয়।
এই রায়ে সন্তুষ্ট হতে পারেনি নিহত তাজের পরিবার। তাঁরা উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।