শিশু হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগড়াইল গ্রামে চার মাস বয়সী এক শিশুকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামির নাম আল-আমীন (২১)। তিনি কেন্দুয়া উপজেলার মগড়াইল গ্রামের মতিউর রহমানের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ মে মগড়াইল গ্রামের নাদু ফকিরের স্ত্রী পারভীন আক্তার তাঁর দুই শিশুসন্তান সোবহান ও লিজাকে নিয়ে প্রতিবেশী আবদুল কদ্দুসের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন। এ সময় আল-আমীন লিজাকে আছাড় মেরে হত্যা করেন। এ ঘটনায় নাদু ফকির বাদী হয়ে ওই দিন আল-আমীনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় হত্যা মামলা করেন।