শিশু হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের সাত বছরের শিশু আফিফা আক্তারকে হত্যার দায়ে সৎমা মরিয়ম বেগমকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মরিয়ম বেগমকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
গতকাল রোববার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মরিয়ম আদালতে উপস্থিত ছিলেন। ২০১০ সালের ২৩ জুন স্বামীর অগোচরে আফিফাকে পুকুরে ডুবিয়ে হত্যা করেন মরিয়ম বেগম। এ ঘটনায় ২৪ জুন আলমগীর হোসেন স্ত্রী মরিয়মকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।