শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের ওপর একের পর এক নির্যাতন ও তাদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চাইল্ড রাইটস্ অ্যাকাডেমিয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের ওপর নির্যাতন করে হত্যার প্রবণতা বেড়ে গেছে। এতে করে সমাজের অবক্ষয় হচ্ছে। তাই রাজধানীর খিলক্ষেতের নাজিম, সিলেটের রাজন, খুলনার রাকিব ও বরগুনার রবিউলসহ দেশের সব শিশু নির্যাতনকারীকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফরিদা আক্তার খানমের সভাপতিত্বে মানববন্ধনে বিভাগের শিক্ষক মো. সাইদুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।