শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন

শিশুহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিশুদের উন্নয়নে কর্মরত বিভিন্ন বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত শিশু সুরক্ষা নেটওয়ার্ক। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে যে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, তা সমাজের চূড়ান্ত অবক্ষয়ের প্রতীক। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। কারণ শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা না গেলে দেশ ও সমাজ গভীর অন্ধকারে নিপতিত হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শিশু সুরক্ষা নেটওয়ার্কের আহ্বায়ক ও বেসরকারি সংগঠন মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নেটওয়ার্কের সদস্যসচিব ও ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী।