শিশু হারিছকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার পারকালিকাপুর গ্রামের জিল্লুর রহমানের শিশুপুত্র হারিছ আহমেদ লিউকোমিয়ায় আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য গত মাসে তাকে কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, টানা তিন বছরের চিকিৎসায় হারিছ সুস্থ হয়ে উঠতে পারে। এ জন্য প্রায় ছয় লাখ ভারতীয় রুপি প্রয়োজন। স্বজন ও সহকর্মীদের সহায়তায় প্রিয় সন্তানকে কলকাতায় নিয়েছেন ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক জিল্লুর। কিন্তু চিকিৎসার জন্য তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই সন্তানকে বাঁচাতে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: জিল্লুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ০১১৫১০৩০০০০১৫০৮২, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর-১, ঢাকা। বিজ্ঞপ্তি।