শিশু হারুনের হত্যাকারীদের ফাঁসির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছরের শিশু হারুন অপহরণ, হত্যা ও তার কিডনি চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত ২২ এপ্রিল শিশু হারুনকে অপহরণ করে শরীর থেকে কিডনি নিয়ে হত্যা করা হয়। শিশুটির মরদেহ বিলের পাশে কাদা মাটির নিচে পুঁতে রাখে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার হয় ২৬ এপ্রিল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, রবীন্দ্র ঘোষ, মানবাধিকারকর্মী মোহাম্মদ ফয়েজ প্রমুখ। বিজ্ঞপ্তি।