শিশু হূদেরাগকেন্দ্র চালাবেন বয়স্কদের চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই ঢাকা শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে শিশু হূদেরাগকেন্দ্র। কথা আছে আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রটি উদ্বোধন করবেন। কেন্দ্রটি পরিচালনার ভার যাঁদের হাতে দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই বয়স্কদের হূদেরাগের চিকিৎসক। জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হূদেরাগ বিভাগের চিকিৎসক শেখ আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রাপ্তবয়স্কদের সঙ্গে শিশু হূদেরাগীদের চিকিৎসার বিরাট পার্থক্য। দুনিয়াজুড়ে শিশু বিশেষজ্ঞরা হূদেরাগের চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ নিয়ে শিশু হূদেরাগীদের চিকিৎসা দেন। কেন্দ্রে কার্ডিয়াক সার্জন হিসেবে খলিফা মু. তারিক ও কাজী জাহিদুল হক, কার্ডিয়াক মেডিসিনে অরুণ কুমার শর্মা ও অবেদনবিদ মো. ইকবাল নিয়োগ পেয়েছেন। এঁদের প্রত্যেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাপ্তবয়স্কদের চিকিৎসা দিতেন। এঁদের কারও শিশুদের হূদেরাগের বিষয়ে উচ্চতর ডিগ্রি নেই। পরিচালক ছাড়া অন্য কারও প্রশিক্ষণও নেই। শুধু চিকিৎসা কর্মকর্তা আবু সাঈদের ইকো-কার্ডিওগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ আছে। ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ শিশু হূদেরাগকেন্দ্র উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার ‘হূদেরাগে আক্রান্ত শিশুদের নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশায়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। সভার আয়োজকেরা দাবি করেন কেন্দ্রটি দেশে শিশুদের হূদেরাগ চিকিৎসার জন্য স্থাপিত প্রথম কেন্দ্র। কেন্দ্রটির শয্যাসংখ্যা ১৭টি। বসানো হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। কেন্দ্র প্রস্তুত করতে খরচ হয়েছে ১০ কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে, তারা সবচেয়ে কম খরচে সর্বোত্তম সেবা দিতে চায়। হূদ্যন্ত্রের অস্ত্রোপচারে ৮০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হবে। প্রতিষ্ঠানটির পরিচালক মনজুর হোসেন সভায় বলেন, চিকিৎসকের সংকট প্রকট। কাজে যোগ দেওয়া সার্জনরা এখন থেকে শুধু শিশুদের জন্যই কাজ করবেন। ভবিষ্যতে ভালো ফল পাওয়া যাবে। শুরু করাটা প্রয়োজন।