শিশু হূদয়ের সহায়তায় এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালী-গঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের ইউনুস আলীর সন্তান হূদয়। বয়স মাত্র ছয় বছর। এ বয়সেই তার দেহে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্ল্যাড ক্যানসার। কয়েক দিন আগে চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত হন। এরপর তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হূদয়কে সুস্থ করে তুলতে ধারাবাহিকভাবে চিকিৎসা দিতে হবে। এ জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা হূদয়ের দরিদ্র বাবার পক্ষে অসম্ভব। এক আত্মীয়ের সহায়তায় শিশু হাসপাতালে হূদয়ের চিকিৎসা চলছে। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন অসহায় বাবা ইউনুস। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ০৩১০০০০৯০৭, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রগতি সরণি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।