শিশুকন্যাকে নিয়ে আর বাসায় ফেরা হলো না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভীর রাতে শিশুকন্যাকে নিয়ে রিকশায় চড়ে বাসায় ফিরছিলেন তিনি। হঠাৎ দ্রুতগতির মিনিবাস কেড়ে নিল শিশুটির বাবার প্রাণ। রিকশা থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায় শিশুটি। গত সোমবার দিবাগত গভীর রাতে নগরের কোতোয়ালি থানার রাইফেল ক্লাব মোড়ে মিনিবাসের চাপায় নিহত হন স্বর্ণ ব্যবসায়ী পুলক মিত্র (৩৫)।