শিশুকন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে তিন মাসের শিশুকন্যাকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গাজীপুর নগরের লাঠিভাঙ্গা গ্রামের সোহেল রানা (৩২)।
২০১৪ সালের ১৪ অক্টোবর শিশু সোহানাসহ স্ত্রী রাবেয়া আক্তারকে নিয়ে সোহেল শ্বশুরবাড়ি কালিয়াকৈর এলাকায় বেড়াতে যান। সেখানে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটি হলে সোহেল মেয়েকে নিয়ে বেরিয়ে যান। পরে কড্ডা সেতু থেকে শিশুটিকে ফেলে দেন।