শিশুকে কুপিয়ে হত্যার মামলায় চাচাতো ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার রাধানগর গ্রামে ১৪ মাসের শিশু আজিজুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে। এ ঘটনায় আজিজুলের চাচাতো ভাই শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গতকাল সকালে নিহত আজিজুলের মা সুলতানা বেগম বাদী হয়ে একটি মামলা করেন। এরপর আজিজুলের চাচাতো ভাই শামীমকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আজিজুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নারায়ণগঞ্জের সদর উপজেলার রাধানগর গ্রামে বুধবার রাতে আজিজুলকে চাচাতো ভাই শামীম চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় আজিজুলের দুই বোন তানিয়া আক্তার (১০) ও তানজিলা আক্তার (৭) এবং প্রতিবেশী রাজিয়া বেগমকেও (৩২) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। তানিয়া ও তানজিলাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।