শিশুকে জবাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশাল মল্লিক (৬) নামের এক শিশুকে গতকাল রোববার দুপুরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোমহর্ষক এ ঘটনা ঘটেছে উপজেলার দোয়ারিকোনা গ্রামে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহত বিশাল মল্লিক দোয়ারিকোনা গ্রামের ব্যবসায়ী সুমন মল্লিকের ছেলে। সে স্থানীয় ফুলকুড়ি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিদ্যালয় থেকে ফেরার পর তার ঘরে কে বা কারা তাকে জবাই করে হত্যা করে। এ সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না।