শিশুকে জবাই, ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গতকাল সোমবার লতা নামের সাড়ে তিন বছরের এক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। লতার ভাই ফারুক হোসেন তাকে জবাই করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফারুককে আটক করেছে পুলিশ। ফারুক বোনকে হত্যা করার কথা স্বীকার করেছেন।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, গতকাল বাড়াদি গ্রামের কামরুল ইসলামের ছেলে ফারুক তার ছোট বোন লতাকে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ির পাশে গোরস্থানের কাছে নিয়ে যায়। সেখানে পদ্মার চরে লতাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে লাশ বাড়িতে নিয়ে আসে বলে অভিযোগ পাওয়া গেছে।