শিশুকে দিয়ে স্কুলব্যাগে মাদক পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়ায় স্কুলব্যাগে করে এক শিশুকে দিয়ে মাদক বহন করিয়ে নেওয়ার অপরাধে পৌর শহরের মসজিদপাড়ার মাদক ব্যবসায়ী আলী আশরাফকে (৩২) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।ইউএনও মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, আলী আশরাফ ২৯ বোতল ফেনসিডিল অভিনব কায়দায় ছোট্ট একটি শিশুকে দিয়ে বহন করিয়ে পাচার করছিলেন। শিশুটি অবুঝ। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) একটি টহলদল আখাউড়ার তিতাস রেলসেতু এলাকার রাস্তায় একটি অটোরিকশা তল্লাশি করে। এ সময় এক শিশুর সঙ্গে থাকা স্কুলব্যাগ থেকে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। ওই শিশু ও তাঁর দেওয়া তথ্যে অভিভাবক আলী আশরাফকে আটক করে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালত ওই মাদক ব্যবসায়ীকে জরিমানা করেন।